• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2018   Sunday

আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার কাপ্তাইয়ে যুব সমাবেশ এবং বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা  যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন। যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা আ`লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন রাংগামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এছাড়া সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ কাজল এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন। যুব সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। সমাবেশের আগে ব্যানার, ফেস্টুন সহকারে শত শত নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বনাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্হলে এসে যুব সমাবেশে মিলিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ