• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সুবলং হরি মন্দিরে জেলা পরিষদের বাদ্যযন্ত্র প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2018   Sunday

রোববার রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারে স্থাপিত হিন্দু ধর্মালম্বীদের হরি মন্দির পরিচালনা কমিটির আবেদনে  ধর্মীয় কাজে ব্যবহারের জন্য বাদ্যযন্ত্র প্রদান করেছে  জেলা পরিষদ। 

 

জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সুজন রায়ের হাতে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাদ্যযন্ত্রের সরঞ্জাম তুলে দেন।

 

এ সময় জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি সহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, গেল ১৭অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজায় বরকল উপজেলার সুবলং বাজারের হরি মন্দির পরিদর্শনে গেলে মন্দির পরিচালনা কমিটি চেয়ারম্যানের কাছ থেকে মন্দিরে সন্ধ্যা আরতি ও প্রার্থনার সরঞ্জাম হিসেবে হারমোনিয়াম, তবলা, মৃদঙ্গ-মন্দিরা ও একসেট মাইক পাওয়ার আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে হরি মন্দির পরিচালনা কমিটিকে চেয়ারম্যান সরঞ্জামগুলো প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ