• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকল আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2018   Monday

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে আওয়ামীলীগ। ইতোমধ্যে জেলা উপজেলায় তাদের নেতাকর্মীদের সু সংগঠিত করতে নানা মুখী কর্ম তৎপরতা শুরু করেছে।

 

এ কর্মকান্ডের ধারাবাহিকতায় সোমবার বরকল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী সংসদ নির্বাচন কে ঘিরে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

 

 বরকল উপজেলা নির্বাচন কমিটিতে জেলা কমিটির যুগ্ন সাধার সম্পাদক সন্তোষ কুমার চাকমাকে আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাত কুমার চাকমাকে যুগ্ন আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমাকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা।

 

আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি মোঃ মনির হোসেন ভুষণছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দুলাল তালুকদার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নুরুল হক আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাত কুমার চাকমা ও সাধারন সম্পাদক সুবির কুমার চাকমা বক্তব্য রাখেন। বক্তারা বলেন- আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে কাজ করে নৌকা প্রতীকের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নিজেদের দলের মধ্যে কোন দ্বন্ধ থাকলে তা ভূলে গিয়ে নির্বাচনে তার প্রভাব না ফেলে ঐক্য বদ্ধ হয়ে দলের প্রার্থীকে জয়ী করার চেষ্টা করতে হবে বলে নেতারা অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ