• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে রাঙামাটিতে বিএনপির দুই অংশের পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018   Monday

রাঙামাটির ২৯৯ নং আসনের বিএনপির জয় নিশ্চিত করতে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ানকে মনোনয়ন দেওয়ার দাবীতে সোমবার দলের জেলা কমিটির একাংশের সংবাদ সন্মেলন করেছে।

 

তবে সন্ধ্যায় বিএনপির অপর অংশে এক সংবাদ সন্মেলনে দীপেন দেওয়ানের পক্ষে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে তুণমূল কর্মী বলে যারা সংবাদ সন্মেলন করেছে তা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেছে।

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিক উদ্দীন আহম্মেদ। এসময় জেলা বিএনপির উপদেষ্টা জহির আহম্মদ সওদাগর, সহ-সভাপতি সূজিত দেওয়ান জাপান,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জসীম উদ্দীন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রবিউল আলম, এম আকবর আলী, আমির মোঃ ছাবের, হাজী এম ছবুরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটি আসনে বিএনপির জয় নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে মনোনয়ন দিতে হবে। কারণ দুঃসময়ে দীপেন দেওয়ান জেলা  বিএনপির দলের হাল ধরেছেন, জেলার তৃণমুল বিএনপিকে শক্তিশালী অবস্থানে তুলে আনতে সক্ষম হয়েছেন। তাই দীপেন দেওয়ানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে জেলা বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, নির্বাচন আসলে কতিপয় সুযোগ সন্ধানী বসন্তের কোকিলের মতো দলে ভীড় করে দীপেন দেওয়ানের মনোনয়নের বিষয়ে প্রতিবন্ধকতার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন যা দলের জন্য নৈতিবাচক। কারণ মূল উদ্দেশ্য এ আসনে বিএনপি জয়লাভ নয়,বিএনপিকে হটিয়ে আওয়ামীলীগ প্রার্থীর জয় নিশ্চিত করে দেয়া। তাই পাহাড়ী-বাঙালীর এ জনপ্রিয় নেতা দীপেন দেওয়ানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে এখানকার জনগন প্রত্যাখান করবে।

 

অপরদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ হারুনুর রশিদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আয়ুব চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান, সুশোভন দেওয়ান আগা, রাঙামাটি সদর থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সংবাদ সন্মেলনে  দাবী করা  দীপেন দেওয়ানের পক্ষে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে তুণমূল কর্মী বলে যারা সংবাদ সন্মেলন করেছে তা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটি সংসদীয় আসন থেকে জেলা বিএনপি থেকে ৯জন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে কেন্দ্রীয় বিএনপি সব দিক বিবেচনা করে আসনটি পুনরুদ্ধারের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন প্রদান করবে সকল মতভেদ ভুলে গিয়ে সেই প্রার্থীর পক্ষে কাজ করে যাবে। যাতে কোন জেলা বিএনপির মধ্যে কোন মত পার্থক্য থাকবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ