• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

পানছড়ির দেবগিরি বন বিহারে কঠিন চীবরদান সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2018   Thursday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দেবগিরি বন বিহারে দ্বিতীয়বারের মতো দুদিন ব্যাপি  দানোত্তম কঠিন চীবরদান বৃহস্পতিবার সম্পন্ন  হয়েছে।

 

রাঙামাটির ফুরোমোন আর্ন্তজাতিক  সাধনাতীর্থ ও বন ভাবনা কেন্দ্রে অধ্যক্ষ ও অনুষ্ঠানের সংঘ প্রধান ভৃগু মহাস্থবির মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্বধর্ম দেশনা ও অমৃতবাণী দেন ভৃগু মহাস্থবির, পানছড়ি মুনিপুর বন বিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির,  রাঙামাটি রাজবন বিহারের সুমন মহাস্থবির,  রাঙামাটির বেনুবন বিহারের অধ্যক্ষ পন্থক স্থবির ও পানছড়ি দেবগিরি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ ভিক্ষু প্রমূখ।

 

রাতভর কাপড় বুনে তৈরীকৃত চীবরটি পানছড়ির তেগিনি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ ভান্তেকে দান করা হয়। এছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।

 

পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের ধর্ম্ম দায়িকা আর্য্যঐক্য পরিষদের সদস্যদের একান্ত প্রচেষ্টায়, শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় দানানুষ্ঠানে দান উৎসর্গ ও শীল প্রার্থনা করেন বিভাস চাকমা ও অতুল বিকাশ চাকমা।

 

অনুষ্টানে স্ব-ধর্ম বক্তব্য দেন কঠিন চীবর দানানুষ্ঠানের সাধারন সম্পাদক অরিজিৎ চাকমা আর বৌদ্ধ ধর্মীয় গান পরিবেশন করেন রুবেল চাকমা ও অনন্যা চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ