• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

গাউছিয়া কমিটির উদ্যোগে রাজস্থলীতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দঃ)

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2018   Friday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছ ও মিলাদুন্নবী(দঃ) অনুষ্ঠিত হয়। রাজস্থলী বাজার থেকে অনুষ্ঠিত জুলুছটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদ মাঠে শেষ হয়। জুলুছ শেষে অনুষ্ঠিত মিলাদুন্নবী(দঃ)-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজী। সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মুহাম্মদ মফিজ আহমদ তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, উপজেলা গাউছিয়া কমিটির সহ সম্পাদক মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি এইচ এম কাজী মোহাম্মদ জাহিদুল আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, শায়ের মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নঈমী ও শায়ের হাফেজ মুহাম্মদ নঈমুল মুস্তফা নঈমী।

 

প্রধান অতিথির বক্তব্যে এম এ মুস্তফা হেজাজী বলেন, দুনিয়ার মানুষ কোনো সুসংবাদ পেলে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এবং খুশি উদযাপন করে। আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতা বা আনন্দ প্রকাশ করা আল্লাহর নির্দেশ এবং বরকতময় কাজ। অথচ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগতের জন্য সবচেয়ে বড় নিয়ামত রাসুলাল্লাহ (দঃ)।  তাই প্রিয় নবীজি(দঃ)-এর ধরাধামে আগমনে খুশি উদযাপন করা উত্তম আমল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ