• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিকে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2018   Friday

রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্যোগে বৃহস্পতিবার গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া শুরু হয়েছে।


শহরের শান্তি নগর বস্তি এলাকায় এ মহড়ায় নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো.দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শান্তি নগর বস্তি এলাকার নারী পুরুষ অনেকেই।


জনপ্রতিনিধি সাবেক প্যানেল মেয়র মো.রবিউল আলম রবি বলেন, বিগত দিনে ও সম্প্রতি ফায়ার সার্ভিস রাঙামাটিতে জন সচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহন করে অগ্নিকান্ড নির্বারণে জনগণকে প্রস্তুতিমূলক কর্মকান্ডে উপর প্যাকটিক্যাল প্রশিক্ষণ দিচ্ছেন।প্রাথমিক ভাবে কি করে অগ্নিকান্ড নির্বারণ করবে তা জনগণকে হাতে নাতে দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


এ সময় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম বলেন, প্রতি বছর এ সময়ে ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির লক্ষে বিশেষ করে ঘনবসতি এবং বস্তি এলাকায় অগ্নিকান্ড থেকে কি ভাবে রক্ষা পাবে সে লক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। সম্প্রতি এ ধরনের মহড়া বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল শনিবার সকালে শহরের আসামবস্তি এলাকায় সচেতনতামূলক গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া অনুষ্ঠিত হবে।


সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বলেন, ২০১৭ সালে রাঙামাটিতে ভূমি ধসে ৫ সেনা কর্মকর্তাসহ ১২০ নিহতের ঘটনায় উদ্ধার কাজে নিরলস ভূমিকা ছিল রাঙামাটি ফায়ার সার্ভিসের। স্মরণীয় ভূমি ধসে রাঙামাটি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে সফলতা অর্জন করেছিল। সম্প্রতি বিলাইছড়ি উপজেলার এক উপজাতি শিক্ষার্থী কাপ্তাই লেকের পানিতে ডুবে নিখোঁজ হলে তা তিন দিন চেষ্টার ফলে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ