• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীর্ঘ দিনের দ্বন্দ্ব-বিভাজন ভূলে নৌকার বিজয়ে এক মঞ্চে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2018   Saturday

দীর্ঘ দিনের দ্বন্দ্ব-বিভাজন ভূলে নৌকার প্রার্থী বিজয়ে এক মঞ্চে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের ২৯৮নং আসনে নৌকার বিজয়ে জরুরী কর্মীসভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।

 

সকাল ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমার সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সহ-সভাপতি মাইনুল ইসলাম, নাজমুল হাসান অপু,প্রজ্ঞাবীর চাকমা,নুর আলম রনি,ফারুক আহম্মদ,যুগ্ম সম্পাদক এমংউ মারমা, জিপু চাকমা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাকিবসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদকরা এতে অংশ নেয়।

 

জরুরী কর্মীসভায় নেতৃবৃন্দরা কেন্দ্রের নির্দেশে দীর্ঘ দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে একত্রিত হয়ে নৌকার বিজয়ে শপথ নেন। এ সময় নেতৃবৃন্দরা ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নৌকার জয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। এসময় খাগড়াছড়ি সরকারী কলেজ শাখায় পূর্বের কমিটি বিলুপ্তি করে মো: মনির হোসেনকে সভাপতি,ক্যজরী মারমাকে সাধারণ সম্পাদক ও কেলী চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন ও সদর উপজেলায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্যজাই মারমাকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ পদ অনুমোদন দেয়।

 

সে সাথে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার নির্দেশ দেয়। সভায় বক্তরা কোন দ্বন্দ্ব বিভাজন নয়, নৌকার বিজয়ে সকলকে এক হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নৌকার বিজয় সুনিশ্চিত এবং খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান।

 

অপরদিকে কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সহ-সভাপতি রনি বলেন, কর্মীসভার মধ্য দিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্বের অবসান ঘটলো। এখন সকলের লক্ষ একটাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নৌকার বিজয়।

 

উল্লেখ্য গেল পৌর নির্বাচন থেকে আওয়ামীলীগের দু-গ্রুপে বিভক্ত হলে ছাত্রলীগ ও দু-ভাগে বিভক্ত হয়ে যায়। নতুন করে সামনে একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে এক কাতারে এলো খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।

--হিলবিডি২৪/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ