• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লামায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় মাদ্রাসার এক ছাত্রের চার মাস কারাদন্ড

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2018   Friday

লামায় দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার দায়ে মাদ্রাসার এক ছাত্রকে (১৯) চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ম্যাজিষ্ট্রেট।

 

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জান্নাত রুমি।

 

দণ্ডিত ছাত্র আজিজুল হাকিম সুমন(১৯) লামা পৌর সভার ৪নং ওর্য়াডের চেয়ারম্যান পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। সেলামা ইসলামিয়াফাযিল মাদ্রাস থেকে ২০১৭ সালে এইচএসসি সমমান আলিম পরীক্ষা দিয়ে ফেল করে।শুক্রবার বিকালে লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে ছাত্রী নিজে এ লিখিত অভিযোগ করে।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,গত পাঁচ বছর ধরে বিভিন্নভাবে অভিযুক্ত আজিজুল হাকিম সুমন উত্ত্যক্ত করে আসছে।তার নিজ এলাকায় ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার কিশালয় উচ্চ বিদ্যালয়ে গিয়ে শ্লীলতা হানির করাসহ ছাত্রীর ছবি অভিযুক্তের ছবির সাথে লাগিয়ে আপত্তিকরভাবে ছবি এডিট করে কয়েক দিন পূর্ব থেকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং হুমকি দেওয়ার অভিযোগ করনে।

 

লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি বলেন, শুক্রবার বিকালে দশম শ্রেণী পড়ুুয়া ছাত্রী নিজে লিখিত অভিযোগ দিলে অভিযোগটি তদন্ত ও যাচাইবাছাই করে প্রমানিত হওয়ায় অভিযুক্ত আজিজুল হাকিম সুমনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ