• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ কর্মী আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2018   Monday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের করল্যাছড়ি এলাকা থেকে  সোমবার একটি দেশীয় বন্দুক, ২রাউন্ড গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর কর্মী রিমেন চাকমা(২৫)কে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। তিনি বঙ্গলতুলী মৌজার সন্তু মনি চাকমার ছেলে।

 

পুলিশ জানায়,সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকার করল্যাছড়িমুখ ধারজ কার্বারী পাড়ার ডংগুলো চাকমার বাড়ীতে অভিযান চালায়। এসময় বাড়ীতে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজের গুলি, এক সেট কম্বাইন্ড পোশাক, একটি চাকু, চাঁদা আদায়ের রশিদ, নগদ ২লাখ ১৪ হাজার ৫শ টাকা উদ্ধারসহ রিমেন চাকমাকে আটক করা হয়। রিমেন চাকমা এলাকায় দীর্ঘ দিন ধরে ইউপিডিএফের চাঁদা সংগ্রহ করে আসছিল।   

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সরকার ইউপিডিএফ-এর বিরুদ্ধে নজিরবিহীন দমন-পীড়ন চালাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মারমূখি হচ্ছে প্রশাসন। সরকার চাই না পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক। এজন্য ইউপিডিএফ-এর নেতাকর্মীদের ধরপাকড়, হত্যা ও গুম করা হচ্ছে। ইউপিডিএফ প্রধান এবং সকল শীর্ষ নেতাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। প্রেস অবিলম্বে ধরপাকড়, মিথ্যা মামলা ও খুন-গুম বন্ধের দাবিসহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠূ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে ইউপিডিএফ-এর ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আনোয়ার জানান, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ