• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পূর্তীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পূর্তী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি প্রেস সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য দেন  পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

আলোচনা সভা শুরুর আগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের  শুভ সূচনা করেন অতিথিরা।  এছাড়া সন্ধ্যায় জেলা পরিষদ ও  সেনা রিজিয়ন এর আয়োজনে রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে আয়োজন করা হয় সম্প্রীতির কনসার্ট।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অনেকগুলো ধারা বাস্তবায়ন হয়েছে এবং বাকীগুলো পর্যায়ক্রমে হচ্ছে। তিনি বলেন, সরকারের এই চুক্তি বাস্তবায়নে বাঁধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। কারন এই চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ের নীরহ মানুষদের কাছ থেকে চাঁদাবাজি ও অস্ত্রবাজি তারা করতে পারবেনা। অবৈধ অস্ত্র ছেড়ে এই সুন্দর নৈসের্গিক সম্ভাবনাময় পার্বত্য জেলাকে পর্যটনখ্যাত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

সভাপতির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য বাসীর কথা চিন্তা করে পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেছিল। এই মহান চুক্তির ধারাগুলো তিনি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করছে । তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে। সরকারের চুক্তি ও উন্নয়নে বাধাগ্রস্থ না করে সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তিনি আহ্বান জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ