• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

খাগড়াছড়িতে জনসংহতির সমাবেশ থেকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

পার্বত্য চুক্তির ২১ তম বর্ষ পূর্তি উপলক্ষে রোববার খাগড়াছড়িতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি  সমিতির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। 

 

মিলনপুর মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে চুক্তির বর্ষপূতি উদযাপন কমিটির আহবায়ক জেএসএস নেতা প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় রাজনৈতিক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা,তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা,দপ্তর সম্পাদক উজ্জ্বল ত্রিপুরা,যুব বিষয়ক সম্পাদক প্রনব চাকমা,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা,কেন্দ্রীয় নেতা সুসময় চাকমা,রবি শংকর চাকমাসহ সিনিয়ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়ন ও ভূমি আইন বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে র‌্যালী বের করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে ভূমি বিরোধ আইনসহ চলামান সমস্যার সমাধান হবে। বর্তমান প্রধানমন্ত্রী এ চুক্তির ফলে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে উল্লেখ করে বক্তারা বলেন, ইউপিডিএফ পার্বত্য চুক্তির পর থেকে জুম্ম জাতির অধিকার আদায়ের ধুয়া তুলে পাহাড়িদের সাথে প্রতারণা করে চুক্তি বাস্তবায়ন বাঁধাগ্রস্থ করছে। চুক্তির পর পাহাড়ের শান্তি সুবাতাস বইতে শুরু করেছে উল্লেখ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ