• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই, বিউটিফিকেশন, মাশরুম ও কম্পিউটার ট্রেডে ৫০দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  করা হয়েছে।

 

সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাভ  হিসেবে উপস্থিত এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক কেন্দ্রের নির্বাহী পরিচালক বিল্পব চাকমা, উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক রূপনা চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণের উপর আলোকপাত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

 

উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া বেদে, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া বেদে, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, এই প্রশিক্ষণে শুধু এলাম অংশগ্রহণ করলাম আর সরকারের দেওয়া অর্থ নিয়ে গেলাম এই মনোভাব মন থেকে দূর করতে হবে। সরকার আপনার ও আপনার পরিবারের বাড়তি আয়ের ক্ষেত্র হিসেবে এ সুযোগ প্রদান করছে। তাই প্রশিক্ষণে লব্ধ জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হতে হবে।

 

উক্ত সেলাই, বিউটিফিকেশন, মাশরুম ও কম্পিউটার এই ৪টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করবে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ও প্রোগ্রেসিভ। প্রশিক্ষণে জেলার মোট ৫০জন নারী-পুরুষ অংশগ্রহণ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ