• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটরদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ফিল্ড সার্ভিসেস ডেলিভারী এর অপারেশনাল প্ল্যানের (২০১৭-২০২২) আওতায় নিয়োগকৃত পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটরদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা (অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্যালোচনাসভার শুভ উদ্বোধন করেন। রাঙামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভাঃ) বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (যুগ্ন সচিব) পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর, ফিল্ড সার্ভিসেস ডেলিভারী ডাঃ মোঃ সারোয়ার বারী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কনসালটেন্ট এডিসিসি ডাঃ রোকন উদ্দিন আহমেদ, এফপি-এফএসডি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহবুব-উল-আলম, পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মোঃ মশিউল আজম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার (সিসি) ডাঃ বেবী ত্রিপুরা।

 

অনুষ্ঠানের উদ্বোধন শেষে এই কার্যক্রমের সফলতা কামনা করে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক সভা-সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করতে হবে।


তিনি আরো বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, পুষ্টিসেবা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব-এসকল কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কার্যক্রমগুলোকে আরো বেগবান করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার পরিকল্পনার স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণে সচেতনতাবৃদ্ধি, মাতৃ ও শিশুদের স্বাস্থ্য সেবাবৃদ্ধিসহ সকল বিষয়ে পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠকর্মীদের আরো বেশী উদ্যমী হয়ে কাজ করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ