• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোকেয়া দিবস উপলক্ষ্যে সনাকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018   Saturday

শনিবার  রাঙামাটিতে নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসকে সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

স্বাধীন নারী, স্বাধীন জাতি, রুখবে এবার দুর্নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সনাক কার্যালয়ে আলোচনা সভায় সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। এতে মহিলা পরিষদের জেলা প্রতিনিধি গৌরি হাওলাদার, শামীম আরা বেগম এবং অন্যান্য সনাক, স্বজন,ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন। আলোচনা শেষে নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনা শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

 

আলোচনা সভায় বক্তারা নারী জাগরনে বেগম রোকেয়া এর ভূমিকা উল্লেখ করে বলেন, নারীদের এখনো অনেক দূর পর্যন্ত যেতে হবে। সভায় আরো জানানো হয়, নারী ক্ষমতায়নের পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে নারীকে ব্যবহার করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে, তা না হলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই সময় নারীর ক্ষমতায়নের মাধ্যমে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং তা শুরু করতে হবে পরিবারের মধ্য থেকেই। পরিবারের এই অসম দৃষ্টিভঙ্গিকে বক্তারা একধরণের দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেন।

 

সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, পরিবারের মধ্যে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য দূর করতে হবে। এ ক্ষেত্রে পরিবার দ্বায়িত্বশীল হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। আর নারীর বস্তুনিষ্ঠ ক্ষমতায়ন দূর্নীতিবিরোধী চেতনার অন্যতম হাতিয়ার।

 

আলোচনায় অংশগ্রহণকারী সবাই নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনার গুরুত্ব উপলব্ধি করে বাস্তব জীবনে তা প্রয়োগের বিষয়ে একমত প্রকাশ করেন। সভায় বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা এবং পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এর জন্য অনেকাংশে দায়ী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ