• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা’র প্রতি সমর্থন ব্যক্ত করলেন বিশিষ্ট ব্যক্তিরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018   Saturday

শনিবার খাগড়াছড়িতে ‘হিল ফ্লেভার্স’ নামের একটি সামাজিক সংগঠনের বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খাগড়াছড়িতে আওয়ামীলীগ প্রার্থী ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র মেয়াদকালে জেলার শিক্ষা-সংস্কৃতি-তথ্যপ্রযুক্তি-সড়ক অবকাঠামো উন্নয়ন-কর্মসংস্থান সৃষ্টিসহ স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের অনন্য ভূমিকার জন্য তাঁর প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন জেলার বিশিষ্ট ব্যক্তিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় হিল ফ্লেভার্স-এর সভাপতি বিশ্বজিত চাকমা গুলো, অধ্যাপক নীলোৎপল খীসা, এড. আশুতোষ চাকমা, অধ্যাপক রতœকুসুম চাকমা, অধ্যাপক শ্যামলী চাকমা, সমাজকর্মী ধীমান খীসা, প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, প্রধান শিক্ষক নেপোলিয়ন চাকমা, তাতুমনি চাকমা, প্রধান শিক্ষক সুমনা চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-চিকিৎসক-সমাজকর্মী-নারীনেত্রীসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়কালে খাগড়াছড়ির সবকটি উপজেলা সদরে ১টি করে হাইস্কুল ও কলেজ সরকারিকরণ হয়েছে। জেলার সবকটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। দুর্গম প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ, সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। কৃষি-ফলজ বাগান সৃষ্টি ও গবাদিপশু পালন প্রকল্পের মাধ্যমে তৃলমূল মানুষের জীবনমানের দ্রুত অগ্রগতি ঘটছে। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নেতৃত্ব এখানকার সব স্তরের মানুষকে কর্মমুখী করে তুলেছে। এই ধারাবাহিকতা রক্ষায় আসন্ন একাদশ সংসদ নির্বাচনেও তাঁর (এমপি কুজেন্দ্র) নেতৃত্ব অব্যাহত রাখা প্রয়োজন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ বহু জাতি-ধর্ম-ভাষা ও সংস্কৃতির দেশ। এই দেশে জাতিগত সংখ্যালঘুদের প্রতি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদার দৃষ্টিভঙ্গী রয়েছে। তাঁর দূরদর্শীতার কারণেই দুই যুগের সংঘাত বন্ধ করার প্রত্যয়ে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করেছেন। চুক্তি বাস্তবায়নের কিছুটা কাজ এখনো বাকী রয়েছে। জননেত্রী কথা দিয়েছেন, তিনি বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুন্ন রাখবেন এবং শান্তিচুক্তির পূর্ন বাস্তবায়ন করবেন।


তিনি আগামী ৩০ ডিসেম্বরের ভোটে জামাত-বিএনপি’র মুখোশপরা জোট ঐক্যফ্রন্ট-এর বিপরীতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নৌকা প্রতীকে জয়ী করার জন্য সবার কাছে ভোট প্রার্থনা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ