• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দীঘিনালায় বিজিবি ব্যাটালিয়ন সরিয়ে নিতে ও ২১ পরিবারকে পুনর্বাসনের দাবিতে ঢাকায় পিসিপির সংহতি মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

অবিলম্বে ২১পরিবারকে পুনর্বাসন ও বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে নেয়ার দাবিতে ১৫ মার্চ দীঘিনালা পদযাত্রার সমর্থনে শুক্রবার ঢাকায় সংহতি মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার দপ্তর সম্পাদক যুগল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পিসিপি ঢাকা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সমাবেশে পিসিপির ঢাকা শাখার সভাপতি ত্রিশংকু চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও  ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপির ঢাকা শাখার নেতা সুজেল চাকমা। এর আগে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করাহয়।

 

বক্তারা বলেন, দীঘিনালার বাবু ছড়া এলাকায় যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়ায় বিজিবি`র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে যে ২১ পাহাড়ি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে এখনো নিজ বসতভিটায় পুনর্বাসন করা হয়নি। উপরন্তু বিজিবি সদস্যরা হাইকোর্টের আদেশ অমান্য করে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জায়গা বেদখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে।

 

বক্তারা দীঘিনালাবাসীর ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আগামী ১৫ মার্চ দীঘিনালাবাসী ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রার যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক। বক্তারা এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দীঘিনালাবাসীর প্রতি আহ্বান জানান।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে উচ্ছেদকৃত ২১ পরিবারের জমি ফিরিয়ে দিয়ে তাদেরকে নিজ নিজ জায়গায় পুনর্বাসন, বিজিবি`র ৫১ ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে নেয়া ও নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ