• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

দীঘিনালায় বিজিবি ব্যাটালিয়ন সরিয়ে নিতে ও বাস্তুভিটা ফিরিয়ে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2015   Saturday

দীঘিনালার বাবুছড়ায় যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি কর্তৃক উচ্ছেদকৃত ২১ পাহাড়ি পরিবারকে নিজ নিজ বাস্তুভিটা ও জমি ফিরিয়ে দেয়া এবং বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহারের দাবিতে শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিনটি সংগঠন।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব রিপন চাকমার স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, চেঙ্গী স্কোয়ার এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন-গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মেনাকি  চাকমা। এর আগে শহরের সদরের স্বনির্ভর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাজন পাড়ার দিকে যেতে চাইলে পুলিশ চেঙ্গী স্কোয়ার এলাকায় বাধা দেয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশ থেকে বক্তারা বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র স্থানান্তর, মিথ্যা মামলা প্রত্যাহার ও উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে নিজ জমিতে পূনর্বাসনের দাবিতে আগামীকাল ১৫ মার্চ দীঘিনালা ভূমি রক্ষা কমিটির ঘোষিত বিজিবি ৫১ নং ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রা কর্মসূচির প্রতি সমর্থন  জানান। বক্তারা বলেন, প্রশাসন যদি জনগণের এ কর্মসূচিকে বাধা দেয়ার চেষ্টা করে তাহলে ছাত্র-যুব সমাজ তা মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দীঘিনালাবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা।

 

বক্তারা অবিলম্বে যত্ন কুমার ও শশী মোহন কাবার্রী পাড়া থেকে বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার করে উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে নিজ নিজ জমিতে পুনর্বাসন ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ