• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2018   Sunday

টেকসই উন্নয়ন,গনতন্ত্র,শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের শাপলা চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে র‌্যালী নিয়ে খাগড়াছড়ি সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে সনাক অফিস মিলনায়তনে গিয়ে আলোচনা সভা করে।  

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মো: শাহ আলম, পৌর মেয়র রফিকুল আলম, দুদকের সহঃ পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সনাক খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন দত্ত, সহ সভাপতি বৌধিসত্ব  দেওয়ান।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, এই দেশ আমাদের, দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সকলের। দুর্নীতির কারনে আমাদের দেশের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।  এবং সকলকে দুর্নীতি বিরুদ্ধে সচেতন করার আহ্বান করার জানান  ও দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার এর উপর গুরুত্বারোপ করেন। এছাড়া যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহ্বান করা হয়।

 

বক্তারা বলেন এখন থেকে প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। দুর্নীতির কুফল সর্ম্পকে ধারনা দিতে হবে। এছাড়া সরকারী -বেসরকারী প্রত্যেকটি সেক্টরের প্রধানরা পারেন তাদের অফিস দুর্নীতি মুক্ত করতে। যারা দুর্নীতি করেন তারা জাতি ও সমাজের শুত্রু বলে অভিহিত করেন বক্তারা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ