• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে ৩ মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

সরকারী শিশু পরিবার মাঠ প্রাঙ্গনে কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন’র পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুল্লাহ।

 

খাগড়াছড়ি সিতোরিউ কারাতে (খাসিকা) উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার ও জাতীয় কারাতে প্রশিক্ষক সেনসি লে. কর্ণেল আলী রেজা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শানে আলম, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক অমল বিকাশ চাকমা ও বেসরকাররি উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কারাতে প্রশিক্ষক আজহার হীরা। প্রশিক্ষণে ৫০ জন মেয়েসহ মোট ১০০ শিক্ষার্থী অংশ নেয়।

 

কারাতে প্রশিক্ষণ পরিচালনাকারী প্রশিক্ষক আজহার হীরা জানান, নারী সমাজকে ইভটিজিং  এর বিরুদ্ধে সোচ্ছার হতে আত্মবিশ্বাসী করে তোলা এবং সর্বোপরী জাতীয় ও আন্তর্জাতিকভাবে কারাতে খেলায় অংশ গ্রহণের যোগ্য খেলোয়াড় গড়ে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কারাতে একটি ডিসিপ্লিন গেম। কারাতে শিক্ষা অর্জন করলে নিয়ম শৃঙ্খলা ও আত্ম-বিশ্বাসী হয়ে উঠা যায়। খেলোয়াড়, প্রশিক্ষক এবং সংগঠকদের সুন্দর সমাজ গঠন, সুশৃঙ্খল জাতি গঠনে কারাতে খেলাকে এগিয়ে নেয়ার আহবান জানান।

 

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর-২০১৪ তারিখে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন জেলা প্রশসক মাসুদ করিম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ