• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

মহালছড়িতে চাকমা ভাষা লেখা সার্টিফিকেট কোর্সের উদ্বোধন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2019   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে ‘চাঙমা সাহিত্য বাহ্’ উদ্যেগে আয়োজিত ৩ মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রি ‘চাকমা বর্ণমালা লেখা সার্টিফিকেট কোর্স’ উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার সকাল সাড়ে ১১টায় মুবাছড়ির খুলারাম উচ্চ বিদ্যালয়ে গ্রাম প্রধান অনুজ খীসার সভাপতিত্বে মহালছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিমল কান্তি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, জন সংহতি সমিতি ( লারমা পন্থী জেএসএস) মহালছড়ি উপজেলা শাখা সভাপতি নীল রঞ্জন চাকমা, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দত্ত চাকমা, মিলন চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘চাঙমা সাহিত্য বাহ’ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজেব চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর মহালছড়ি উপজেলা শাখার প্রকাশ চাকমা ও কৃষ্ণ চাকমা। আলোচনা শেষে মোমবাতি জ্বালিয়ে তিন মাস ব্যাপী এ ‘চাকমা বর্ণমালা সার্টিফিকেট কোর্স’র উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

 

চাকমা বর্ণমালা সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা চাকমা জাতি, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। কালের বিবর্তনে বিভিন্ন ভাষার সংমিশ্রণে এই চাকমা ভাষা দিনকে দিন হারিয়ে যেতে বসেছে। এই পরিস্থিতি চলতে থাকলে এক সময় চাকমাদের ঐতিহাসিক ভাষা ও কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে। আমাদের উচিত এই প্রাচীন চাকমা ভাষা ও বর্ণমালাগুলো ঠিকিয়ে রাখা।


সংগঠনের সভাপতি ইনজেব চাকমা জানান, “চাঙমা সাহিত্য বাহ্” পার্বত্য চট্টগ্রামের প্রতিটি এলাকায় চাকমা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ কোর্স চালু করার উদ্যেগ গ্রহন করেছে। চাকমা বর্ণমালা দিয়ে যদি আমরা নিজেদের ভাষায় পড়ালেখাসহ বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য লেখা ও চর্চা করতে পারি তাহলে চাকমা ভাষা স্বরূপে প্রতিষ্ঠিত হবে। তার জন্য ‘চাঙমা সাহিত্য বাহ্’ এর প্রশংসনীয় এ উদ্যেগকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ