• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019   Monday

সোমবার জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১০ উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়।

 

রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে অনুশীলন ও চর্চা করলে শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া অভিভাবক, শিক্ষক সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এগুলো করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের সুযোগ পাবে। এর ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের কল্যাণে খুবই আন্তরিক বলেই নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তাদের নিজস্ব ভাষায় পাঠ্য বই বিতরণ করছে। শিক্ষার্থীদের মাতৃভাষায় সঠিকভাবে শিক্ষা প্রদান করার জন্য জেলা পরিষদ হতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  তিনি মন্তব্য করেন, এটি আমাদের জন্য একটি বড় পাওয়া এবং এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 

চেয়ারম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্য থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগিদের  জেলা পরিষদ থেকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ