• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি বাজার ব্যবসায়ীদের আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019   Tuesday

পানছড়ি উপজেলার প্রাণ কেন্দ্র পানছড়ি বাজার বয়কটের ১০ মাস পূর্ণ হবে (২০ ফেব্রুয়ারী)। এরই মাঝে ছোট-খাট অনেক ব্যবসায়ী বিভিন্ন সমিতি থেকে নেয়া ঋণে জর্জরিত হয়ে এলাকাছাড়া হয়েছে। বর্তমানেও ক্রেতাবিহীন দোকানপাটে অলস সময় পার করছে প্রায় পাঁচ শতাধিক দোকানী। অথচ পানছড়ি বাজারটি ছিল একটি সম্প্রীতির বন্ধন ও সকল সম্প্রদায়ের মিলন মেলা।

 

বাজারে ক্রেতা-বিক্রেতাদের সহবস্থান নিশ্চিতসহ বিভিন্ন সমস্যাদি সমাধানকল্পে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বাজারের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী মিলে সোমবার সকাল ১০টায় এক আলোচনা সভায় মিলিত হয়।

 

 এতে সভাপতিত্ব করে প্রবীন ব্যবসায়ী আহাম্মদ সৈয়দ। বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেতে প্রশাসনসহ সকল সুশীল সমাজের সহযোগিতা কামনা করে এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জয় প্রসাদ দেব, কাজী এনামুল হক সওদাগর, মো: ইসমাইল হোসেন, বাজার উন্নয়ন কমিটির সম্পাদক মো: আবুল কাশেম, স্থানীয় ইউপি সদস্য মো: আসিফ করিম প্রমুখ।

 

উল্লেখ্য গেল ১৯ মে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষনা দিলে তা ২০ মে থেকে কার্যকারিতা শুরু হয়ে অদ্যবধি পর্যন্ত বাজারে বিরাজ করছে ভুতুড়ে অবস্থা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ