• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহতের প্রতিবাদে রাইখালীতে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019   Tuesday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহতের ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগের ডাকে মঙ্গলবার রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত হয়েছে।

 

হত্যার  ঘটনায় দৃস্কৃতকারীদের গ্রেফতারের দাবীতে ও ভাল্লুক্যা এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবীতে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্ষন্ত রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে অবরোধ পালিত হয়েছে। অবরোধের কারণে ওই রুটে কোন যানবাহন চলাচল করেনি। এতে যাতায়াতকারী ব্যাবসায়ী, চাকরিজীবি, বান্দরবানগামী য়াত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। অবরোধ চলাকালে রাইখালী মোড়ে প্রতিবাদ সমাবেশে  বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থোয়াই চিং মং মারমা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছুপ তালুকদার প্রমুখ।এসময় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে,গতকাল রাঙামাটি জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের পর নিহতের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করার পর লাশ দাফন করা হয়েছে।

 

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, মঙ্গলবার লাশ ময়নাতদন্তের পর আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য, সোমবার কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কর্মী মংসিনু মারমা (৪০) ও মোঃ জাহিদ (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় সংস্কারপন্থী জেএসএস এর পক্ষ থেকে প্রতিপক্ষ জেএসএস(সন্তু লারমা) দলকে দায়ী করলেও অস্বীকার করেছে।এছাড়া নিহত দুজনকে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্র্মী বলে দাবী করে জেলা আওয়ামীলীগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ