• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জুরাছড়িতে সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2019   Friday

জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য কৃষ্ণা চাকমা(৪০) জীবনে বেঁচে থাকার যুদ্ধে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন। শুক্রবার তিনি না ফেয়ার দেশে চলে গেলেন। তিনি দীর্ঘ দিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণা চাকমা জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার বিকাল ৩টার দিকে বনযোগীছড়া ইউনিয়নের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার নিজ গ্রামে তার দাহ ক্রিয়া  সম্পন্ন হবে।


কৃঞ্চা চাকমার শেষ আকুতি ছিল “আমি এতো তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না-সমাজের জন্য কিছু করে যেতে চাই” কিন্তু মরনব্যাধি ক্যান্সার তার সমাজের জন্য আর কিছু করা হলো না। তিনি দীর্ঘ দিন ধরে দারিদ্রতার মাঝে যথাযথ চিকিৎসার অভাবে ক্যান্সারের কাছে পরাজিত হলেন এই সমাজ সেবিকা কৃঞ্চা চাকমা।


এদিকে সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বনযোগীছড়া ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। অনেকেই কান্নাই ভেঙ্গে পড়েন। কৃষ্ণা চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যগণ, উপজেলা সাংবাদিক বৃন্দ, দয়া মোহন স্মৃতি ক্রীড়া ও সংস্কৃতিক ক্লাবের সকল সদস্যদের পক্ষে সভাপতি রিতেশ চাকমা ও সাধারণ সম্পাদক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ