• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বরকলের বড়হরিণায় ঘূর্ণিবাতাস ও শিলা বৃষ্টিতে ২১টি বসতবাড়ি দোকান ঘর বিধ্বস্ত

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2019   Tuesday

 রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নের গেল রোববার দুপুর ২টায় হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে মহাল ছড়ি গ্রামের ১০টি বসতঘর ও শ্রীনগর বাজারের ১১টি দোকান ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়। পাকাধান ও  ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউনিয়নের মেম্বার কল্লোল চাকমা ও শুভরাজ চাকমা জানিয়েছেন।

 

 জানাযায়- রোববার দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টি শুরু হলে সীমান্তবর্তী বড় হরিণা ইউনিয়নের মহালছড়ি গ্রামের ইদুজয় চাকমা প্রীতি মিলন চাকমা প্রাণময় চাকমা কৃপাধন চাকমা মিন্টু চাকমা নতুন মনি চাকমা সবিনয় চাকমা প্রদীপ চন্দ্র চাকমা মিঠুন চাকমা ও শুভাশীষ চাকমার বসত বাড়ি শ্রীনগর বাজারের দোকানদার শান্তি ময় চাকমা শান্তি প্রিয় চাকমা সূচিভুষণ চাকমা দেবমুনি চাকমা স্বপন চাকমা মনুরাম চাকমা সাধন চাকমা বিনয় চাকমা নিউটন চাকমা রিপন চাকমা ও তরুনী কুমার চাকমার দোকান ঘরের  ছালা বেড়া ঘরের টিন বাতাসে উড়ে নিয়ে গেছে। আবার কারোর বাড়ি একেবারে মাটিতে ফেলে দিয়েছে। ঘরের হাড়িঁ পাতিল সহ বিভিন্ন মালামাল ও বাতাসে উড়ে গেছে। এছাড়াও বসতঘর ও দোকান ঘরের পাশাপাশি কালা ধন চাকমা প্রগতি চাকমা ললিত কুমার চাকমা ও জ্ঞানেন্দু চাকমার ক্ষেতের পাকা ধান ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো খুবই কষ্টে দিনাতিপাত করছে বলে জানিয়েছেন বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা।

 

 উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্য সহযোগীতা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ