• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জলবায়ু সংক্রান্ত কর্মশালায়
পার্বত্যাঞ্চলে সামাজিক বনায়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে-দীপংকর তালুকদারএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

পার্বত্যাঞ্চলে সামাজিক বনায়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু সংসদীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রাকৃতিক কারণ রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো বন উজাড়। যা পাহাড়ে বিভিন্ন কারণে বন উজাড় হয়েছে এবং হচ্ছে। তাই সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পার্বত্য অঞ্চলে সামাজিক বনায়ন করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু কিছু মহলের কারণে সামাজিক বনায়ন কার্যক্রম গড়ে উঠতে পারেনি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত ভিন্নতা থাকলেও জনগণের কল্যাণ সাধনই সকলের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাই নেতিবাচক দৃষ্টিভঙ্গী পরিহার করে সবাইকে ইতিবাচক চিন্তা চেতনা নিয়ে জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত জলবায়ু সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র আওতায় সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

এসআইডি-সিএইচটি-ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা’র পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৌশল ও কর্মপরিকল্পনা থাকা একান্ত প্রয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি। এ সমস্যা সরকার বা বেসরকারি সংস্থার একার পক্ষে সমাধান সম্ভব না। শহরের পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রান্তিক এলাকার জনগণকে সম্পৃক্ত করে জলবায়ু মোকাবেলায় তাদের সচেতনতা বাড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ