• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির বালুখালীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ক্ষারিক্ষ্যং মুখ হইতে কুক্যাছড়ি ভায়া দোসারি পাড়া ও হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  থেকে  শিলছড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  এসময় জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হ্লা খই, বালুখালী ইউনিয়নের ১২৫নং ফুলগাজি মৌজার হেডম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি পায়ে হেঁটে পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের নির্বাহী প্রকৌশলী।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পরিষদ চেয়ারম্যান বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আর্থ-সামাজিক ও দেশের সার্বিক উন্নতি হয়।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তারই ধারাবাহিকতায় শহরের ন্যায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্য আনা নেওয়া ও ন্যায্য দামে বিক্রয়ের সুযোগ সুবিধা পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ