• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে জোন কমান্ডারকে বিদায় ও বরণ অনুষ্ঠান

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2019   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র বিদায় ও নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান পিএসসি’র বরণ উপলক্ষে বৃহস্পতিবার মহালছড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহালছড়ি জোনের আয়োজনে  অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি, নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ও  মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ। এছাড়াও এলাকার হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধিগণ ও গণমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী জোন অধিনায়ককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি।

 

অনুষ্ঠানে বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমদ পিএসসি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে সকল ধর্মাবলম্বী তথা পার্বত্য এলাকার বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সকলকে নবাগত জোন অধিনায়কের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ