• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় পদযাত্রায় বাধা ও হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে ৫১ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বাধাদান ও হামলার প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিনটি সংগঠন।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা সদস্য সচিব রিপন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের স্বরির্ভর বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য বরুণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা। এর আগে স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি আবারও স্বনির্ভর বাজারে গিয়েশেষ হয়।

 

বক্তারা শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসূচিতে আইন-শৃংখলাবাহিনীর বাধা দান ও অংশগ্রহণকারী জনসাধারণের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ন্যায়সংগত দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আইন-শৃংখলাবাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে এ গণতান্ত্রিক অধিকারকে পদধুলিত করেছে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ নিজ জমি ও বসতভিটা ফিরিয়ে দেয়া ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ