• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে স্কুল শিক্ষক হত্যাকান্ডের প্রতিবাদে
নানিয়ারচরে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্কুল শিক্ষক হত্যাকান্ডের প্রতিবাদে রোববার  নানিয়ারচরে মৌন মিছিল, মানববন্ধন ও প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

 

নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা কালো ব্যাজ ধারন করে মৌন মিছিল করেন। মৌন মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বওে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি মুকুল বিকাশ খীসা, সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া, নি¤œ কেংগাইলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাশ ও উচ্চ কেংগাইলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চশীল খীসা।

 

 মানববন্ধন শেষে অবিলম্বে শিক্ষক হত্যার খুনিদের চিহ্নিত করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত মিলন বিকাশ চাকমার স্ত্রী বিরলতা চাকমার সরকারীভাবে সুচিকিৎসা প্রদানসহ  ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন,শিক্ষক মিলন বিকাশ চাকমা দীর্ঘদিন নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও দক্ষতার সহিত মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকেও এ ধরণের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় শিক্ষক সমাজ মর্মাহত। এ ধরণের পৈশাচিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা অতি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানান।

 

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে গত ১২ মার্চ দিবাগত রাত দেড় টায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নৃশংসভাবে খুন হন। একই সাথে নিহতের স্ত্রী বিরলতা চাকমা গুরুতর আহত হন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ