• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবীতে মহালছড়ি কলেজে শিক্ষ-শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2015   Saturday

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার খাগড়াছড়ির মহালছড়ি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

 

“শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” শ্লোগানে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানবন্ধনে কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা বলেন, দেশে হরতাল-অবরোধের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনো দেশের উন্নয়ন চাই না। যারা আজ শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে রাজনৈতিক স্বার্থ আদায় করার চেষ্টা  করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। এখন সারাদেশে স্কুল-কলেজগুলোতে ছাত্র-শিক্ষক শঙ্কা মুক্ত নয়, নিরাপদে ক্লাশ করতে ও পরীক্ষা দিতে পারছে না। সকল প্রকার সহিংসতা বন্ধ করে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে এবং জীবন শঙ্কামুক্ত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ