• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ দলের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2019   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ দলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে সৌজন্য সাক্ষাতকালে পরিষদের চেয়ারম্যান  বৃষকেতু চাকমা পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ আইনুল কবির, অর্থ মন্ত্রণালয়াধীন ইআরডি-র যুগ্ম সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ মেসবাহুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপসচিব ড. আশরাফি আহমেদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মীর আবদুল আউয়াল আল মেহেদি, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাহেদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: সিরাজুম মুনিরা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক ফাতেমা তুজ জোহরা ঠাকুর ও প্রোগাম ম্যানেজার একেএম বদরুল হক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্টাটিসটিক এর স্টাটিটিকেল অফিসার সাহিদুল ইসলাম খান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, ইউনিসেফের কর্মকর্তা মাধুরী ব্যানার্জি, ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা আফরোজা ইয়াসমিন, টেকসই সামাজিক সেবাদান প্রকল্প প্রজেক্ট ম্যানেজার মোঃ জানে ই আলম’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি কর্তৃক বাস্তবায়নাধীন সিডিএমআরআই-ইসিবিএসএস প্রকল্পের আওতায় আইএমডি এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের যৌথ পরিদর্শন দলটি  জেলার বিভিন্ন এলাকায় জিওবি-ইউনিসেফ পরিচালিত কর্মসূচি পরিদর্শন করেন।

 

সাক্ষাৎকালে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ দলের প্রতিনিধিরা বলেন, পার্বত্যঞ্চলে জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের ফলে এখানকার দুর্গম এলাকার অনেক শিশুরাই শিক্ষা ও মা এবং কিশোরীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। এ কার্যক্রমগুলোকে আরো এগিয়ে নিতে ইউনিসেফের পাশাপাশি পরিষদ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা পাড়াকেন্দ্রগুলো পরিদর্শন করলে এর গতিশীলতা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিরা বলেন, পরিষদের হস্তান্তরিত বিভাগের কিছু কিছু কার্যক্রম এই পাড়াকেন্দ্রের কর্মীদের সাথে সমন্বয় করে করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষরা আরো সেবা পাবে।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের কার্যক্রমগুলো অবশ্যই প্রশংসনীয়। আমি নিজেই একটি জাতীয় দিবসে তাদের একটি পাড়াকেন্দ্রে গিয়ে দেখেছি খুবই উৎসাহের সাথে শিশুরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করছে। তিনি আরো বলেন, সমতলের তুলনায় পার্বত্যঞ্চলের মানুষ বিভিন্ন দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এদের ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি ইউনিসেফসহ অন্যান্য দেশী বিদেশী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ