• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহীতা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহীতা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

 

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহীতা বিষয়ক অধিবেশনে প্রধান অতিথি ছিলে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন এনসিটিএফ কাটাছড়ি শাখার সভাপতি সুপ্রিয় চাকমা। অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদার, গ্রীন হিলের কর্মকর্তা লাল চুয়াক লিয়ানা পাংখোয়া, উন্নয়ন সংস্থা প্রগ্রোসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোঃ আলী’সহ স্থানীয় জনপ্রতিনিধিগন। অধিবেশনে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ এর জেলা কমিটির সভাপতি শিপা আক্তার।


অনুষ্ঠানে এনসিটিএফ এর জেলা ও কাটাছড়ি কমিটির শিশু প্রতিনিধিরা তাদের এলাকার স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন, খেলাধুলা, শিক্ষা বিষয়ক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক শাস্তি, বয়ঃসন্ধিকালের সমস্য, বাল্য বিবাহ, পানি সমস্য সংক্রান্ত নানা বিষয়ে সমস্যা তুলে ধরেন।


অধিবেশনে আগত অতিথিগন শিশুদের সুচিন্তিত সুপারিশের প্রশংসা করেন এবং সেগুলো বিবেচনার আশ্বাস দেন। প্রধান অতিথি জেলা প্রশাসক তাৎক্ষনিক কাটাছড়ি বিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জাম প্রদানের ঘোষনা দেন এবং ছাত্রীদের জন্য আলাদা টয়লেট স্থাপন ও পানির সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন।


বাংলাদেশসহ সারা বিশ্বের নানা উদাহরণ নিয়ে বলা যায়, শিশুদের অংশগ্রহণের ফলে আইন, নীতিমালা ও সেবাদান কার্যক্রমগুলোর মানোন্নয়ন করা সম্ভব হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদসব ক্ষেত্রেই শিশুদের মতামতের প্রাধান্য দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অংশগ্রহণ একটি শিশুর দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা রাখে। তাই তাদের মতামতগুলো গুরুত্বের সাথে আমলে নিয়ে আমাদের নিরসন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ