• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাংলাদেশের প্রতিটি অর্জনে বঙ্গবন্ধুর নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2019   Sunday

বঙ্গবন্ধু মানেই একটি ইনস্টিটিউট, যাকে নিয়ে আলোচনা করলে কখনোই শেষ হবে না।  ৫২ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে বঙ্গবন্ধুর নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কখনোই পেতাম না। বঙ্গবন্ধুর নির্দেশেই পুরো জাতি একত্রিত হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরো অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে।

 

 রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও ৯৯তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি  ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্টা হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মতিন, জসীম উদ্দিন বাবুল,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা,প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল জেলা মহিলা যুবলীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ শাহনেওয়াজ সুমন, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক  স্নেহাশীষ ভট্টাচর্য্য প্রমূখ।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জন্মদিনের কেক কেটে শিশুদের খাইয়ে দেন এবং শিশু কিশোরদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের মানুষের কল্যাণে যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, এরকম একজন নেতা পৃথিবীর  অন্য কোন দেশেই নেই। আমরা অত্যন্ত ভাগ্যবান জাতি, যারা বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার সান্নিধ্য পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তার সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে কাজ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ