• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2019   Friday

খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষতিপয় শিক্ষকের ষড়যন্ত্রমুলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে, শিক্ষকদের নিয়মিত ক্লাশ করার ও বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-অভিভাবক ও ছাত্রছাত্রীরা।


গেল ২৫ মার্চ কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, যুগ্ম-সম্পাদক আবু তাহের, চিত্ত রঞ্জন চাকমা, সাজেই মারমা, আব্দুল আজিজ, তত্বদর্শী চাকমা প্রমুখ।


বক্তারা বলেন, ২৪  মার্চ খাগড়াছড়ি জেলা সদরে কিছু শিক্ষক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা সস্পুর্ন উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক। সরকারী বেতন প্রাপ্তির পরেও ছাত্রদের পাঠদান ও পরীক্ষা না নেওয়া এক ধরণের অনৈতিক কাজ। তারা আন্দোলরত শিক্ষকদেরকে ক্লাশ মুখী হওয়ার আজবান জানান।


অধ্যক্ষ সমির দত্ত চাকমা বলেন- কলেজটি সরকারী করণ করা হয়েছে। গেল বছর ৩১ জুলাই প্রকাশিত সরকারীকুত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা/২০১৮  এ উপ-ধারা-৯ মতে মতে সকল শিক্ষক-কর্মচারী কলেজ কলেজ সরকারী করনের তারিখ হইতে বেতন ভাতাদি প্রাপ্ত হইবেন। তাই উক্ত সরকারী করণের তারিখ হইতে শিক্ষক-কর্মচারীগণ কলেজ অংশ বেতন ভাতাদি পাচ্ছে না। কিন্তু এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতিমাসে এমপিও র বেতন ভাতাদি নিয়মিত পাচ্ছেন। সরকারী বিধান মতে অবশিষ্ট বেতনগুলো দিতে চাইলেও তারা নেননি।


তিনি আরো বলেন,গেল ২০আগষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব নাছমা খানম বলেছেন জিও জারির পর কোনো শিক্ষককে কলেজ তহবিল থেকে বেতন বা বোনাস দেওয়া যাবেনা। তাদের চাকরী আত্তীকরণ হলে এরিয়ারসহ বেতন বোনাস পাবেন।


তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ৭০লাখ টাকা আত্মসাতের কথা বলা হয়েছে। তাহা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক। চলতি এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ করার সময় চিকিৎসার কারনে আমি দেশের বাইরে ছিলাম। কলেজের সিনিয়র শিক্ষক শান্তিময় চাকমা ও তড়িৎ আলো তালুকদার বোর্ড কতৃক নির্ধারিত ফি তুলে কলেজ তহবিলে জমা দিয়েছেন। তাই টাকা আত্মসাৎ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক।


আন্দোলনরত অধ্যাপক শিবু নারায়ন পাল,রতœ কুসুম চাকমা, নজরুল ইসলাম, পাইম্রা সাং মারমা বলেন, আমাদের দাবী নিয়ে মাননীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত আবেদন করেও সাড়া পাইনি। কলেজের অংশ থেকে আমাদের সম্মানী দেওয়া হচ্ছে না। অথচ অধ্যক্ষ সাহেব ১ম বর্ষের শিক্ষার্থীদের কাজ থেকে বকেয়া বেতন সহ পরিক্ষা ফি বাবদ ১৯ শত টাকা নিয়েছেন। আমাদের বেতন না দিয়ে অধ্যক্ষ ছাত্র- ছাত্রীদের কাছ থেকে আদায়কৃত টাকা আত্মসাৎ করেছেন।


আন্দোলনরত ক্লাশ বর্জনকারী শিক্ষকদের অনুরোধ জানিয়ে শিক্ষাথীরা শিক্ষায় ব্যাঘাত না ঘটিয়ে কলেজে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ