• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পাহাড়ে ঐতিহ্যবাহী সামাজিক উৎসবকে কেন্দ্র করে
রাঙামাটিতে তিন দিন ব্যাপী উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু মেলা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2019   Tuesday

পাহাড়ে প্রধান সামাজিক উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু মেলার উদ্বোধন করা হয়েছে।


উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উৎসব শুরু হবে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে মেলার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম শফি কামাল। স্বাগত বক্তব্যে দেন সাংস্কৃতিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা।


এর আগে সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ফিতা কেটে উদ্বোধন করে দীপংকর তালুকদার এমপি। পরে আদিবাসী শিল্পীদের নৃত্যু নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও পাহাড়ের সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শন করা হয়।


মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়-চোপড়সহ নানান সামগ্রীর স্টল বসানো হয়েছে। এছাড়া তিন ব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, চাকমা ভাষা ও বর্ণমালার প্রতিযোগিতা, চাকমা নাটক, ঐতিহ্যবাহী পাচন রান্না ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ