• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
জবাবদিহিতা ও জনসেবামূলক মনোভাব নিয়ে উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়ন করতে হবে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2019   Thursday

জেলার সার্বিক উন্নয়নে পরিষদের হস্তান্তরিত’সহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবামূলক মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এ জন্য উন্নয়ন কমিটির সকলকে প্রতিটি সভায় উপস্থিত থেকে সমস্যা-সম্ভাবনামূলক পরামর্শ প্রদানের আহবান জানান তিনি।

 

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা উন্নয়ন কমিটির মাসিক  সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম’সহ পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রূপের রানী খ্যাত পর্যটন নগরী রাঙামাটির ঐতিহ্য রক্ষার্থে সবাইকে আরো আন্তরিক হতে হবে। লেক বেষ্টিত এলাকায় দিন দিন যেসব অবৈধ বসতি গড়ে উঠছে এবং লেকে বর্জ্য নিক্ষেপের ফলে পারিপাশির্^ক পরিবেশের যে অবনতি হচ্ছে তা বন্ধ করতে হবে। এ জন্য পৌর কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পৌরসভা কর্তৃক বনরূপা এলাকায় যেসব কাজ চলছে তা আগামী ঈদের আগে সম্পন্ন হবে।

 

সভায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগামী  ১মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন  তিন মাস পর্যন্ত বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে যে দুর্ঘটনা হয়েছিল এবং বিলাইছড়ি আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় পুলিশ বাঘাইছড়ি এবং বিলাইছড়ি থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং এখনো পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাস ও মাদকের বিষয়ে যে কোন তথ্য থাকলে তা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। 

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচী কোড নং ১১০০ অনুযায়ী ৯১টি স্কিম চলমান রয়েছে এবং নতুন স্কিম ১৭১টি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি স্কিম সম্পন্ন হয়েছে যার বাস্তব অগ্রগতি ৭০ভাগ। অন্যদিকে বোর্ডেও উন্নয়ন সহায়তা প্রকল্পের মধ্যে ৪০টি প্রকল্প চলমান এবং ১৩টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সমাপ্ত লক্ষ্যমাত্রা ১১টি যার বাস্তব অগ্রগতি ৬৫ভাগ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ