• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে মহালছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2019   Thursday

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর উদ্যেগে আয়োজিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মৃদুল কান্তি ত্রিপুরা। বক্তব্যে রাখেন, স্বাস্থ্য পরিদর্শক রাখাল চন্দ্র দেওয়ান, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী ব্র্যাক এর মহালছড়ি উপজেলা ব্যবস্থাপক প্রিয় লাল চাকমা প্রমূখ।


বক্তারা প্রতিপাদ্য বিষয়ের উপড় জোর দিয়ে ম্যালেরিয়া নির্মূল সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং ম্যালেরিয়া নির্মূলে গণসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে মহালছড়ি সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ