• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

চন্দ্রঘোনায় জেন্ডার বৈষম্য ও বাল্য বিবাহ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2019   Tuesday

মঙ্গলবার কাপ্তাইয়ে জেন্ডার বৈষম্য ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের  কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে  মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।বিশেষ অতিথি ছিলেন

 

কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া,ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ।অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,ইমাম,পাদ্রী,ভিক্ষু, পুরোহিতসহ স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

 

 প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, আমাদের সমাজে পদে পদে জেন্ডার বৈষম্য রয়েছে।এর থেকে উত্তরনে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন,ধর্মীয় ইমাম,পাদ্রী,পুরোহিত,ভিক্ষুগণই সাধারণত যার যার ধর্ম অনুযায়ী সামাজিক রীতিতে বিয়ে পড়িয়ে থাকেন। আমরা এসব ধর্মীয় গুরুদের অনুরোধ করব, তারা যেন কোন বাল্য বিবাহ না পড়ান।সন্দেহ হলে তারা পাত্রপাত্রীর জন্মসনদ দেখে তারপর বিয়ে পড়াবেন। কেউ তাদের বাধ্য করাতে চাইলে তারা যেন স্থানীয় থানায় অথবা `৯৯৯` নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা চাইলেই সাথে সাথেই প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ