• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2019   Monday

সোমবার রাঙামাটিতে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রিজার্ভ বাজারস্থ অটোরিকশা চালক সমিতির স্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মো. ছুফি উল্লাহ। জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ টি আই মোহাম্মদ ইসমাইল হোসেনের সবঅপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই নীতি বিকাশ দত্ত, বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভি ও দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন ও অটোরিকশা চালক সমিতির সভাপতি পরেশ মজুমদার, অটোরিকশা চালক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমসহ সংগঠনের সহ-সভাপতি কবির ড্রাইভার,দপ্তর সম্পাদক আবদুল খালেক প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে  মো.ছুফি উল্লাহ বলেন,পুলিশ শব্দটি শুনলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। আসলে পুলিশ শব্দটি ব্রিটিশ আলম থেকেই পুলিশ নামেই  রয়েছে। এই নামের পরিবর্তন কি হয়েছে? না হয়নি।  কিন্তু পুলিশের কাজের ধরন পরিবর্তন হয়েছে। পুলিশ নাগরিক নিরাপত্তায় কাজ করে। যেখানে মানুষ নিরাপত্তাজনিত অভাবে ভুগছে সেখানে পুলিশ সহায়তা দিচ্ছে। সরকার পুলিশ বাহিনীকে  আধুনিকায়ন করেছে। পুলিশ রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। তার পরও জনগণ পুলিশকে গালিগালাজ করছে। এটা হলো সচেতনতা ও মূল্যোবোধের অভাব। আসলে পুলিশই জনগণের বন্ধু।

 

তিনি আরো বলেন,সরকার পুলিশ বিভাগকে সারা দেশে ঢেলে সাজিয়েছেন। আজ পুলিশ বাহিনী আপনাদের সহযোগিতা নিয়ে সন্ত্রাস দমন,ইয়াবা রোধ,চোরাচালান,মদ জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের ধরতে সক্ষম হয়েছে। সব কিছুর মূল কথা হলো জনগণ সচেতন হলে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনের কাজ করতে সহজ হয়। আপনারা যারা আছেন তারা সবাই চালক তাই সকলে বৈধ লাইসেন্স নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালান। আইনকে সম্মান করেন তাহলেই নিরাপদ সড়ক উপহার দেওয়া একেবারে সহজ। অটোরিকশা চালক অপহরণসহ তাদের মামলার বিষয়ে খতিয়ে দেখা হবে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চললে অটোচালকদের কোন সমস্যা থাকার কথা না। যারা গাড়ি চালান তারা একটু সচেতন হলে সকল দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। আর যাদের লাইসেন্স নেই তারা লাইসেন্স করে নিবেন। নিরাপদ সড়ক নিরাপদ গাড়ি চালাতে হলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আগামী এধরনের সচেতনতামূলক আলোচনা সভার প্রয়োজন আছে বলে বক্তারা মনে করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ