• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফারী দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2019   Sunday

আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফারী দিবস উপলক্ষে  রোববার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শুভ্রা বড়–য়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিঠু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী,স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক সাধনা চাকমা, রাঙামাটি জেনারেল হাসপাতালের উপসেবা তত্বাবধায়ক মঞ্জুশ্রী বড়–য়া প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা কেক কাটেন। এর আগে রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বর থেকে রাজবাড়ী হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন,রাঙামাটিতে মেডিকেল কলেজ হওয়ার পর থেকে সাধারন মানুষ আগের চেয়ে অনেক ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছে। মেডিকেল কলেজ হওয়ার কারনে হাসপাতালে  প্রতি সপ্তাহে অনেক ডাক্তার আসার সুবাধে এখন রাঙ্গামাটিতেই অনেক বড় বড় অপারেশন করা হচ্ছে, এতে করে সাধারন মানুষকে আর বাইরে গিয়ে অপারেশন করতে হচ্ছেনা, রাঙামাটিতেই মানুষ এখন ভালো মানের স্বাস্থ্যসেবা পাচ্ছে। এটা হচ্ছে বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা সফলভাবে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, হাসপাতালে যে সব রোগীরা সেবা নিতে আসে তাদের সাথে ভালো আচরন করতে হবে। সেবার ক্ষেত্রে মানবতাকে উর্ধে রেখেই সকলকে ধৈর্য্যসহকারে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে রাঙামাটিতে যেসব নার্সরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে তাদের সেবা অনেক ভালো এবং তারা অত্যন্ত আন্তরিকভাবেই কাজ করে। সেবার মান আরো বাড়াতে নার্সসহ সংশ্লিষ্ট সকলকে তিনি আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নার্সদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে। স্বাস্থ্যসেবাসহ প্রতিটি সেক্টরে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। সেকারনে স্বাস্থ্যসেবায় বাংলাদেশ এখন অনেকদূর এগিয়ে গেছে। বর্তমান সরকারের জনকল্যাণ মূলক সকল কার্যক্রম সফল করতে তিনি সকলকে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ