• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে হোটেলে আটকে রেখে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2019   Sunday

বান্দরবানে এক পাহাড়ি ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জেলা শহরের আবাসিক হোটেলে আটকে রেখে পাহাড়ি যুবকটি ছাত্রীটির উপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গেল ১০ দিন ধরে আবাসিক হোটেলে আটকিয়ে রাখার পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক উশৈসিং মারমাকে আটক করেছে পুলিশ।


ভিকটিমের সঙ্গে আলাপে জানা যায়, গেল ২৩ এপ্রিল রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘেরাউ মুখ পাড়ার বাসিন্দা অংশৈনু মারমা ছেলে উশৈসিং মারমা তাকে ফুসলিয়ে জেলা শহরে নিয়ে আসে। পূর্ব পরিচয়ের সূত্রে ছেলেটিকে বিশ^াস করে সে শহরে আসে। এরপর ছেলেটি বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে শারীরিক নির্যাতন চালায়। এভাবে ১০দিন ধরে শহরের দুইটি আবাসিক হোটেলে ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতন চালায় যুবকটি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার পরিবারের সদস্যদের মোখিক অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জেলা শহরের বাস ষ্টেশন এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করে। এরপর ধর্ষক উশৈসিং মারমাকে আটক করা হয়। গতকাল শনিবার এ ঘটনায় ছাত্রীটির শারীরিক পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছাত্রীটির পিতা জানান, লেখাপড়ার জন্য রোয়াংছড়ি সদরে তার ছোট ভাইয়ের মেয়ের সাথে তার মেয়েকে বাসা ভাড়া করে রেখেছিলেন। তার ছোট গত ২৩ এপ্রিল রাতে মোবাইল ফোনে জানায়, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও পাওয়া যায়নি। পরে জানতে পারেন রোয়াংছড়ি ঘেরাউ মুখ পাড়ার এক ছেলের সঙ্গে জেলা শহরে কোনো এক জায়গায় আসে। পরে পুলিশের সহায়তায় তার মেয়েকে উদ্ধার করেন।


রোয়াংছড়ি থানার ওসি মো: শরিফুল ইসলাম জানান, ছাত্রীটিকে উদ্ধার করে ধর্ষক উশৈসিং মারমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভিকটিমকে পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ