• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2019   Wednesday

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট অফিসে  গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

কর্মসূচীতে অংশ নেন রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদকমাহফুজুর রহমান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, কার্যকরি সদস্য দানবীর চাকমা, কার্যকরি সদস্য রেজাউল করিম, কার্যকরি সদস্য মোঃ কামাল উদ্দীন, কার্যকরি সদস্য এনএম জাহাঙ্গীর, কার্যকরি সদস্য মোঃ সোলায়মান, কার্যকরি সদস্য মোঃ কামাল উদ্দীন, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, যুব রেড ক্রিসেন্ট প্রধান রানা’সহ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যান্য কার্যকরি, আজীবন, সাধারণ ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি আন্দোলনের নাম। দেশ ও জাতির সার্বিক কল্যাণে এবং আত্নমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো গতিশীল করার আহ্বান জানান ।

 

বক্তরা  আরো বলেন, শুধুমাত্র দুর্যোগের সময় নয়, দুর্যোগ ছাড়াও আর্ত- মানবতার সেবায় কাজ করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে। আলোচনায় রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠা ও কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর এ দিনটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ