• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2019   Thursday

গণযোগাযোগ অধিদপ্তরের " শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) " শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার কাপ্তাইয়ে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশ গ্রহণে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হকসহ কর্মশালায় জনপ্রতিনিধি,  সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ইমাম,পুরোহিত,ভান্তে,রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

 

 বক্তারা শিশু ও নারী নির্যাতন,যৌতুক,বাল্য বিবাহ,মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা,নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ,পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী এবং শিশুর সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ