• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে জেএসএস`র সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2019   Thursday

বান্দরবানে আবারো জনসংহতি সমিতির(জেএসএস) এক সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গেল দুদিনের ব্যবধানে দুজন নিহত ও একজন অপহৃত হয়েছেন। নিহতের নাম জয়মনি তংচংগ্যা(৫২)। দুর্বৃত্তরা নিহতের ছেলে জনসংহতি সমিতির নেতা রিপন তংচংগ্যাকে না পেয়ে তাকে হত্যা করে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুহালং ইউনিয়নের কিবুক ছড়ার ৩ নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। 

 

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানু প্রু মারমা জানান, এক দল দুর্বৃত্ত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিবুক ছড়ার ৩ নং রাবার বাগান এলাকায় হানা দিয়ে জনসংহতি সমিতির স্থানীয় নেতা রিপন তংচংগ্যা(২৮) কে খোঝাখুজি করতে থাকে। এক পর্যায়ে তাকে না পেয়ে তার বাবা ও লাড়কি ব্যবসায়ী জয়মনি তংচংগ্যাকে গুলি করে হত্যা করে। ঘটনার পর এলাকার লোকজনদের মাঝে আতংক বিরাজ করছে।


জনসংহতি সমিতির নেতারা অভিযোগ করেছেন, মিয়ানমারের দলছূট বিদ্রোহী গ্রুপ আরাকান লিবারেশন আর্মি সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। যা স্থানীয়ভাবে মগ পার্টি হিসেবে পরিচিত।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম জানিয়ছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি বিস্তারিত জানাতে পারেননি।


উল্লেখ্য, গেল মঙ্গলবার রাতে বান্দরবারের রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় দুর্বৃত্তারা বিনয় তংচংগ্যাকে গুলি করে হত্যা করে এবং পরাধন তংচংগ্যা নামের অপর একজন জনসংহতি সমিতির কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ