• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বরকলে সহকর্মীর ছুরিকাঘাতে এক নির্মাণ শ্রমিক খুন, আহত-১

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2019   Wednesday

রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ঠেগা মুখ এলাকায় সহকর্মীর ছুরির আঘাতে আপ্রুসে মারমা (৩২) নামে ১জন নিহত  ও অপর একজন গুরুত্বর আহত হয়েছেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে কেয়াং পাড়ার মৃত চাইলং মারমার ছেলে আপ্রুসে মারমা  বরকল উপজেলার সীমান্তবর্তী ভুষনছড়া ইউনিয়নের ঠেগা মুখ জনশক্তি বৌদ্ধ বিহারের নতুন ভবন নির্মানের চুক্তি করে। বৌদ্ধ বিহারটি নির্মানের জন্য আপ্রুসে মারমা তার সহকারী হিসাবে দৈনিক মজুরীতে ক্যাজারী মারমা মংমংচাই মারমা সহ ৫জ কেক নিয়ে কাজ করতে যান। কিন্ত মংমংচাই মারমা আগাম মজুরীর টাকা নিয়ে কাজে গেলেও কাজ না করে মদ্যপান করে থাকতো। এ ব্যাপারে মং মং চাই মারমার সাথে আপ্রুসে মারমার মধ্যে কথা কাটাকাটি হয়। র এক পর্যায়ে গত মঙ্গলবার  রাতে  খাওয়া দাওয়া সেরে ঘুমানোর সময় হঠাৎ মংমংচাই মারমার (৩২) হাতে থাকা ছুরি দিয়ে আপ্রুসে মারমাকে আঘাত ককরলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বাড়ি বরকল সদর ইউনিয়নের কেয়াংপাড়া গ্রামে।

 

পরে অন্যরা অপ্রুসে মারমাকে রক্ষা করতে এগিয়ে আসলে ক্যাজারী মারমা গুরুত্বর আহত হন। বর্তমানে আহত ক্যাজারী মারমাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর  মংমংচাই মারমা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

বরকল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত  আপ্রুসে  মারমার লাশ উদ্ধার করা হয়েছে।  থানায় মংমংচাই মারমার বিরুদ্ধে নিহতের বড় ভাই মংহ্লা প্রু মারমা। বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ