• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস কর্মী নিহত, অপহৃত ১

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2019   Wednesday

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৮) নামে পার্বত্য চট্টগ্রাম জনংসংহতি সমিতি (পিসিজেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময়ে দুর্বৃত্তরা  অপর জেএসএস’র কর্মী পুরাধন তঞ্চঙ্গ্যাকে (৪২) অপহরণ করেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটেছে।


বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে তাইংখালী বাজারে দুর্বৃত্তদের গুলিতে একজন মারা যায়। বুধবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, নিহত ও অপহৃত ব্যক্তি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির কর্মী। অন্য এক ঘটনায় দুর্বৃত্তরা পুরাধন তঞ্চঙ্গ্যা (৪২) নামে জেএসএস’র এক কর্মীকে অপহরণ করা হয়েছে। তবে কারা এ দুটি ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ হত্যাকা- ও অপহরণের সঙ্গে কারা জড়িত তদন্তের মাধ্যমে জানা যাবে। এ দুটি ঘটনায় এখনো পর্যন্ত সদর থানায় কোনো ব্যক্তি মামলা করতে আসেনি।


রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা জানান, তাইংখালী বাজারে বিনয় তঞ্চঙ্গ্যা নামে এক মুদি দোকানীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের্র অধিনে এক রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। রাবার বাগানের ৯ নং এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। নিহত বিনয়ের বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলায়। স্থানীয় এক নারীকে বিয়ে করে তিনি তাইংখালী বাজারে মুদি দোকান চালাচ্ছেন। অপহৃত পুরাধন তঞ্চঙ্গ্যা স্থানীয় যুবক।


জেলা জেএসএস’র সভাপতি উছোমং মারমা জানান, নিহত ও অপহৃত দুই ব্যক্তি তাদের দলীয় কর্মী। এ হত্যাকান্ডে ও অপহরণের ঘটনায় স্থানীয়ভাবে মগ বাহিনীকে দায়ী করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ