• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের রজতজয়ন্তী’র শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2019   Friday

খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ প্রতিষ্ঠার ২৫ বছর (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।

 

উদ্বোধনী বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদ বিভিন্ন আর্ত সাামাজিক ও বহুমূখী উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে সামনের দিয়ে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ সংগঠনের কর্মকা-ে দেশ ও সমাজকে এগিয়ে যাবে। এ সময় তিনি দক্ষতার সাথে সংগঠনকে পরিচালনার জন্য সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

 

এ সময় লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, খাগড়াছড়ি জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথলক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সদস্য অজিত নন্দী, সনাতন সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জিত দে, স্বপন দেবনাথ, স্বপন চৌধুরী, ধনা চন্দ্র সেন এবং তপন সরকার উপস্থিত ছিলেন।

 

এছাড়াও সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, সহ-সভাপতি বিমল দেবনাথ, সাধারণ সম্পাদক শেখর সেন, যুগ্ম সম্পাদক লিটন ভট্টাটার্য রানাসহ বিভিন্ন উপজেলার সনাতন ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ নেয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ