• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2019   Friday

খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শুক্রবার সকালে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

 

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপুরা এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।

 

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা ও স্বদেশ প্রত্যাবর্তনের কথা তুলে ধরে আওয়ামীলীগের সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ